মঠবাড়িয়ায় ছোট ভাইয়ের হামলায় বড় ভাই ও ভাবী আহত
মঠবাড়িয়ার বড় মাছুয়ায় ছোট ভাইয়ের হামলায় বড় ভাই কবির হোসেন (৪৭) ও ভাবী মারুফা আক্তার (৩৫) আহত হয়েছেন। আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানাগেছে, উপজেলা দক্ষিণ বড় মাছুয়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিন ধরে আনছার আলী হাওলাদারের ছেলে কবির হোসেন এর সাথে ছোট ভাই জাকির হোসেনের বিরোধ চলে আসছিল।
এঘটনার জের ধরে সোমবার দুপুরে জাকির হোসেন, তার স্ত্রী মাকসুদা, শ্যালিকা ও শ্বাশুরী মিলে কবির হোসেনের উপর অতর্কিত হামলায় চালায়। এসময় বাঁধা দিলে কবির হোসেনের স্ত্রী মারুফা আক্তারকেও তারা কুপিয়ে আহত করে।
Please follow and like us:
« পাইকগাছায় মীনা দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় প্রবীণ বিএনপি নেতার জানাযা নামাযে জনতার ঢল »
