প্রধান সূচি

স্বরূপকাঠিতে অর্ধ গলিত লাশ উদ্ধার

সরূপকাঠি উপজেলার শেহাংগলের খাল থেকে পয়ত্রিশ বছর বয়সি একটি অজ্ঞাতনামা ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সমেদোকাঠি ইউনিয়নের খালে ভাসমান কচুরিপানার মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত লাশটি একজন মহিলা হবে বলে জানিয়েছেন পুলিশ। তবে লাশটির অধিকাংশই পচে বিকৃত হওয়ায় প্রাথমিকভাবে পুলিশ আর কিছু শনাক্ত করতে পারেনি।

স্বরূপকাঠি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সোমবার সকালে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial