প্রধান সূচি

স্বরূপকাঠিতে দিন মজুরের ঘর থেকে ফেয়ার প্রাইজের ১০ বস্তা চাল জব্দ

স্বরূপকাঠি উপজেলার নান্দুহার এলাকার বাদশা মিয়া নামে এক খেটে খাওয়া দিন মজুরের ঘর থেকে ফেয়ার প্রাইজের ১০ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল রবিবার ইউএনও আবু সাঈদের নির্দেশে ওসি এল এস ডি মো. মিজানুর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইউনুস ওই চাল জব্দ করেন।

স্থানীয়রা জানান, ঘটনার দিন নান্দুহার গ্রামের কৃষি শ্রমিক বাদশা মিয়া তার বাড়ীতে বসে সরকারী চাল বিক্রি করছেন। এমন খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে জিজ্ঞাসা করলে বাদশা মিয়া গা ঢাকা দেয়। পরে ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদকে জানালে তিনি তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করে চাল জব্দ করেন।

এ বিষয়ে বাদশার স্ত্রী জানায়, ফেয়ার প্রাইজ ডিলার সত্যজিৎ ঘোষের কাছ থেকে তার স্বামী ওই চাল কিনেছেন।

ফেয়ার প্রাইজ ডিলার সত্যজিৎ ঘোষ ফেয়ার প্রাইজের চাল বিক্রির কথা অস্বীকার করে বলেন, তিনি এক মাস ৭/৮ দিন পূর্বে বাদশা মিয়ার কাছে এক টন কাবিখার চাল বিক্রি করেছেন। ফেয়ার প্রাইজের চাল কার্ডের মাধ্যমে বিতরন করা হয়েছে। সত্যজিৎ কাবিখার কোন প্রজেক্টের চেয়ারম্যান কিনা জানতে চাইলে তিনি বলেন, উপজেলার বিভিন্ন লোকের কাছে কাবিখার চাল কিনে বিক্রি করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ জানান, ঘটনার সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত জব্দকৃত ১০ বস্তা চাল এলাকার চৌকিদারের জিম্মায় রাখা হয়েছে। আটককৃত ওই চাল ফেয়ার প্রাইজের কিনা ঘটনার তদন্ত না হওয়া পর্যন্ত সঠিক করে কিছু বলা যাবেনা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial