প্রধান সূচি

Sunday, September 23rd, 2018

 

স্বরূপকাঠিতে দিন মজুরের ঘর থেকে ফেয়ার প্রাইজের ১০ বস্তা চাল জব্দ

স্বরূপকাঠি উপজেলার নান্দুহার এলাকার বাদশা মিয়া নামে এক খেটে খাওয়া দিন মজুরের ঘর থেকে ফেয়ার প্রাইজের ১০ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল রবিবার ইউএনও আবু সাঈদের নির্দেশে ওসি এল এস ডি মো. মিজানুর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইউনুস ওই চাল জব্দ করেন। স্থানীয়রা জানান, ঘটনার দিন নান্দুহার গ্রামের কৃষি শ্রমিক বাদশা মিয়া তার বাড়ীতে বসে সরকারী চাল বিক্রি করছেন। এমন খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে জিজ্ঞাসা করলে বাদশা মিয়া গা ঢাকা দেয়। পরে ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদকে জানালে তিনি তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করে চালবিস্তারিত পড়ুন


সাংবাদিক মোস্তফা গোলাম ফারুক বাচ্চু’র ১৯তম মৃত্যু বার্ষিকী

মঠবাড়িয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর মঠবাড়িয়া উপজেলা সংবাদদাতা এবং বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির উপজেলা শাখার সভাপতি মোস্তফা গোলাম ফারুক বাচ্চু’র সোমবার ১৯তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে মঠবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে ওই দিন সন্ধ্যায় স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মঠবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল। এছাড়াও পরিবারের পক্ষ থেকে পৌর শহরের থানাপাড়ার পারিবারিক জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।


মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সভাপতি দিলওয়ার হোসেন মুন্সির ইন্তেকাল

মঠবাড়িয়া উপজেলা বিএনপির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ দিলওয়ার হোসেল মুন্সি (১০০) রবিবার বিকেল তিনটায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ……. রাজিউন)। তিনি দুই ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। সোমবার বেলা এগারোটায় কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ্ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফর করা হবে। প্রবীণ বিএনপি নেতার মৃত্যুতে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনসহ মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন।


স্বরূপকাঠিতে মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিলেন পিতা

স্বরূপকাঠিতে ৩ পিস ইয়াবাসহ রাসেল (৩০) নামে এক মাদকাসক্ত পুত্রকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক পিতা। গত শনিবার সন্ধ্যায় উপজেলার সোহাগদল গ্রামের আব্দুর রশিদ নামে ওই পিতা তার নিজ পুত্রকে ইয়াবা সহ ধরিয়ে দিয়ে থানায় অভিযোগ দেন। জানাগেছে, রাসেল মাদকাসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে পরেছিল। পরে অতিষ্ট হয়ে তার পিতা রাসেলকে থানায় দিতে বাধ্য হন। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, রাসেলের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে রবিবার পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।


কোস্টগার্ডের তল্লাশি অভিযান চলছে

বাগেরহাটের দুটি ট্রলারসহ ১৮ জেলে এখনো নিখোঁজ

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় বাগেরহাটের শরণখোলার দুটি ট্রলারসহ ১৮ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। ভারতীয় জেলেদের উদ্ধার করা শরণখোলার এফবি মারিয়া-১ ট্রলারের ৯ জেলেদেরকে হিরণ পয়েন্টের কাছাকাছি চালনা বয়া এলাকায় শরণখোলার দুটি ট্রলারে তুলে দেওয়া হলেও ৮ জেলেসহ এফবি মারিয়া -১ ট্রলার ও ১০ জেলেসহ শরণখোলার ইউনুচ শিকদারের অপর একটি ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি এখন পর্যন্ত্য। রবিবার সকালে নিখোঁজ জেলেদের পরিবার ও মৎস্য ব্যবসায়ীদের সূত্রে এতথ্য জানা গেছে। কোস্টগার্ড জানিয়েছে তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। অপরদিকে, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সুন্দরবনস বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া সকল মাছ ধরাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে রিজার্ভ ফরেস্টে অবৈধ প্রবেশে ফিশিং ট্রলার এফবি একোয়া মেরিনকে লাখ টাকা জরিমানা

সুন্দরবনের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে পশুর নদী দিয়ে বঙ্গোপসাগরে যাবার পথে এফবি একোয়া মেরিন নামের একটি ফিশিং ট্রলার আটক করে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে বন বিভাগ। শনিবার রাতে বঙ্গোপসাগরে মাছ আহরণ করতে পশুর নদী দিয়ে চাঁদপাই রেঞ্জের হারবাড়ীয়া এলাকায় পৌঁছালে ষ্টিল বডির বৃহত আকৃতির এই ফিশিং ট্রলারটি আটক করা হয়। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) হামমুদ হাসান জানান, রিজার্ভ ফরেস্ট সুন্দরবনের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে পশুর নদী দিয়ে বঙ্গোপসাগরে যাবার পথে এফবি একোয়া মেরিন নামের ষ্টিল বডির বৃহত আকৃতিরবিস্তারিত পড়ুন


মোল্লাহাটে স্কাউটিং বিষয়ে সহকারী শিক্ষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস মোল্লাহাটের ব্যস্থাপনায় মোল্লাহাটে স্কাউটিং বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অবহিতকরণ ও সহকারী শিক্ষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সরকারী ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক ভাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মাধ্যমিক স্তরের সহকারী শিক্ষক ও প্রাথমিকের সহকারী শিক্ষকদের নিয়ে এ অবহিতকরণ সভা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০টায় এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মামুন আল-ফারুক, এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল আলম, পেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও ৯জন প্রশিক্ষকসহ টিম লিডার হায়দার আলী বাবু প্রমূখ।প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান-৫০জন,বিস্তারিত পড়ুন


ভারতের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

কাকদ্বীপে উদ্ধার সেই বাংলাদেশী ১৫ জেলে আলীপুর কেন্দ্রীয় কারাগারে

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বিপদ গ্রস্তহয়ে ভারতের জলসীমায় গিয়ে উদ্ধার হওয়া বাংলাদেশী ১৫ জেলেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আটকের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে আদালতের নির্দেশে তাদের দক্ষিণ চব্বিশ পরগনার আলীপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় ভারতীয় জলসীমায় ভাসতে থাকা বাংলাদেশী ১৫ জেলেকে সেদেশের জেলারা উদ্ধারের পর পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগোনার কাকদ্বীপের পার্থপ্রতিম থানায় হস্তান্তর করে। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগোনার পার্থপ্রতিম থানার এসআই মিলন দাস জানান, বাংলাদেশী ১৫ জেলেকে ভারতীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে বাংলাদেশী এসব জেলেদেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial