প্রধান সূচি

স্বরূপকাঠিতে মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিলেন পিতা

স্বরূপকাঠিতে ৩ পিস ইয়াবাসহ রাসেল (৩০) নামে এক মাদকাসক্ত পুত্রকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক পিতা। গত শনিবার সন্ধ্যায় উপজেলার সোহাগদল গ্রামের আব্দুর রশিদ নামে ওই পিতা তার নিজ পুত্রকে ইয়াবা সহ ধরিয়ে দিয়ে থানায় অভিযোগ দেন।

জানাগেছে, রাসেল মাদকাসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে পরেছিল। পরে অতিষ্ট হয়ে তার পিতা রাসেলকে থানায় দিতে বাধ্য হন।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, রাসেলের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে রবিবার পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial