আপেল খেতে না পেরে ইন্দুরকানীতে যুবকের আত্মহত্যা!
আপেল খেতে না পারার অভিমানে ইন্দুরকানীতে এক যুবক আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন ছিলো।
জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের হেমায়েত মাতুব্বরের ছেলে মেহেদী হাসান (১৮) বৃহস্পতিবার রাতে তার পরিবারের লোকজনের কাছে আপেল খেতে চায়। কিন্তু রাতে আপেল দিতে না পারায় সে অভিমান করে ওই রাতেই বসতঘরের পাশর্^বর্তী একটি জাম গাছে সবার অগোচরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন তাকে গাছের সাথে ঝুলতে দেখে ইন্দুরকানী থানায় খবর দেয়। পরে ইন্দুরকানী থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আত্মহত্যাকারী মেহেদীর পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সে আপেল খেতে চেয়েছিল। আপেল দিতে না পারায় সে আত্মহত্যা করে। সে মানসিক ভারসাম্যহীন ছিলো।
ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, আত্মহত্যাকারী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে শুনেছি ছেলেটি মানসিক ভারসাম্যহীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
