তপন চক্রবর্তী সভাপতি ॥ গৌতম দাস সম্পাদক
কাউখালীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কাউখালীতে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তপন কুমার চক্রবর্তীকে সভাপতি ও গৌতম দাসকে সাধারণ সম্পাদক করে ৫৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার কমিটি গঠিত হয়।
বৃহস্পতিবার শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও পিরোজপুর জেলা শাখার সভাপতি কাজী মুজিবুর রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি আঃ করিম, জেলা পরিষদের সদস্য প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, ভান্ডারিয়া শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গৌতম সাহা, কাউখালী উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গৌতম দাস, অবিনাশ রড়াল, বরুন রায়, মিজানুর রহমান, হাসান বাবুল প্রমূখ।
