প্রধান সূচি

মঠবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

মঠবাড়িয়া থানা পুলিশ রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুমা আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। সুমা আক্তার উপজেলার হোতখালী গ্রামের নান্টু মোল্লার মেয়ে ও বান্ধবপাড়া গ্রামের মামুন মিয়ার স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাবার বাড়িতে বসে ওই গৃহবধূ চট্টগ্রামে অবস্থানরত স্বামীর সাথে মুঠোফোনে কথা বলার পর প্রথমে বিষপান ও পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial