ইন্দুকানীতে প্রাথমিকে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক শহিদুল ইসলাম
প্রাথমিক শিক্ষা পদক নির্বাচনে ইন্দুরকানী উপজেলার মোঃ শহিদুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পদক নির্বাচন বাচাই কমিটির এক সভায় বিভিন্ন দিক বিবেচনা করে ১৯ নং খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামকে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত করা হয়।
প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ বাচাই কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদীন ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস, ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) আঃ ছালাম, সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ আলী আহসান, প্রধান শিক্ষক সেকান্দার আলী প্রমুখ।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজ উদ্যোগে বিদ্যালয় মিড ডে মিল, বিদ্যালয় নিয়মিত শিক্ষার্থীদের বিশেষ ক্লাশ, বৃক্ষ রোপন সহ বিভিন্ন কর্মসূচী পালন করায় এ কৃতিত্ব অর্জন করেন।
