প্রধান সূচি

মঠবাড়িয়ায় যুব মহিলা লীগের কমিটি গঠন

মঠবাড়িয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় মঠবাড়িয়া সদর ইউনিয়নের যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন ডলি প্রধান অতিথি ও জেলা মহিলা লীগের সভাপতি মনিরা আক্তার এনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি (কাউন্সিলর) তাহেরুন্নেসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি আরিফ-উল-হক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, উপজেলা মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক ফাহমিদা মুন্নি প্রমুখ।

সভায় মোসাঃ সুরমা আক্তারকে আহবায়ক, রুবি সুলতানা ও আইরিন আক্তারকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial