প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকদের সাথে টিআইবি’র মতবিনিময়

টিআইবি’র সহযোগিতায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক পিরোজপুরের উদ্যোগে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি বিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে সনাকের এ মতবিনিময় সভায় জেলা শহরের কর্মরত সাংবাদিকরা অংশ নেন। পিরোজপুর সনাকের সভাপতি এডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে টিআইবি কার্যালয়ে পিরোজপুরে গত এক বছরে বাস্তবায়িত টিআইবি’র দুর্নীতি বিরোধী বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ সময় সাংবাদিকদের মধ্যে ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নাসিম আলী, অবজারভারের জেলা সংবাদদাতা জিয়াউল আহসান, সংবাদের জেলা সংবাদদাতা এ কে আজাদ, ইন্ডিপেন্ডেন্ট এর জেলা সংবাদদাতা রেজাউল ইসলাম শামীম, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, আমাদের সময় প্রতিনিধি খালিদ আবু, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি হাসান মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া সনাকের সহ-সভাপতি এডভোকেট শহিদুল্লাহ খান, সদস্য মোঃ শাহ আলম শেখ ও টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত বক্তব্য রাখেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial