Thursday, September 13th, 2018
পিরোজপুরে গাড়ী বহরে হামলা ও গুলির ঘটনায় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিবের থানায় এজাহার
পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানী রহমানের গাড়ি বহরে হামলা ও গুলি বর্ষনের ঘটনায় থানায় এজাহার দায়েরের উদ্দেশ্যে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। শেখ এ্যানী রহমানের স্বামী এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান বাদী হয়ে বুধবার রাত ১১টা ২৫ মিনিটে পিরোজপুর সদর থানায় এ অভিযোগ দাখিল করেন। সদর থানার এএসআই ও ডিউটি অফিসার নাইমুর রহমান স্বাক্ষর করে এজাহারের জন্য দেয়া অভিযোগপত্র গ্রহণ করেন। অভিযোগ পত্রে শেখ হাফিজুর রহমান বলেছেন, তিনি তার স্ত্রী শেখ এ্যানী রহমানসহ নিজ বাসভবন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামীবিস্তারিত পড়ুন
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত
মাদক উদ্ধার, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ ও আইন-শৃংখলা রক্ষা, অপরাধ দমন, আন্তঃজেলা ডাকাত গ্রেফতার, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং রোধ, ট্রাফিক আইনে জরিমানা আদায়, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, উঠান বৈঠকসহ বিভিন্ন ক্যাটাগরীতে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। আজ বৃহস্পতিবার বরিশাল রেঞ্জ পুলিশ কনফারেন্সে বরিশালের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম) শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তার হতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
পিরোজপুরে সাংবাদিকদের সাথে টিআইবি’র মতবিনিময়
টিআইবি’র সহযোগিতায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক পিরোজপুরের উদ্যোগে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি বিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে সনাকের এ মতবিনিময় সভায় জেলা শহরের কর্মরত সাংবাদিকরা অংশ নেন। পিরোজপুর সনাকের সভাপতি এডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে টিআইবি কার্যালয়ে পিরোজপুরে গত এক বছরে বাস্তবায়িত টিআইবি’র দুর্নীতি বিরোধী বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নাসিম আলী, অবজারভারের জেলা সংবাদদাতা জিয়াউল আহসান, সংবাদের জেলা সংবাদদাতা এ কে আজাদ, ইন্ডিপেন্ডেন্ট এর জেলা সংবাদদাতা রেজাউল ইসলাম শামীম, পিরোজপুর প্রেসক্লাব সাধারণবিস্তারিত পড়ুন
