প্রধান সূচি

স্কুল ছাত্রকে আসামি করায়

মঠবাড়িয়ায় ওসির অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

আন্তঃ স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা চলাকালে মারধর ঘটনায় শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীকে আসামি করে মামলা নেয়ায় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা মঠবাড়িয়া থানার ওসির অপসারণ দাবি করেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় সহা¯্রাধিক শিক্ষার্থীরা ১২/১৪ কিলোমিটার দূর থেকে পৌর শহরে এসে বিক্ষোভ মিছিল সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ হাওলাদার, জি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, এন. সি তমেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ও সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী কামরুল ইসলাম প্রমুখ। বক্তারা মামলা প্রত্যাহার ও ওসি গোলাম ছরোয়ারের অপসারণ দাবি করেন।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর উপজেলার শহীদ মোস্তফা খেলার মাঠে খেলা কমিটির সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও থানা পুলিশের উপস্থিতিত্বে সাপলেজা মডেল স্কুল বনাম গুলিশাখালী জি.কে. ইউনিয়ন মাধমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত খেলায় উভয় দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিশাখালী জি.কে. ইউনিয়ন মাধমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী খেলোয়ার আহত হয়। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ্বাস বাদি হয়ে সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জামাল হোসেন এবং ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আল আমীনসহ এজাহার নামীয় ১১জন ও অজ্ঞাতনামা ১৪০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। কয়েক শিক্ষার্থী জখমের ঘটনায় বাদির আবেদনের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, ওসির অপসারণ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial