প্রধান সূচি

ভারত-বাংলাদেশের সম্পর্ক অটুট থাকবে ….. ভারতীয় হাই কমিশনার

ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত বাংলাদেশের জনগনের সাথে ছিল ভবিষ্যতেই একইভাবে পাশে থাকবে। মুুক্তিযোদ্ধাদের সাথে ভারতীয় সৈনিকরা একসাথে যুদ্ধ করেছিলো। বঙ্গবন্ধু শেখ মুজিব ও ইন্দিরা গান্ধী সু-সম্পর্কের যে বীজ বপন করেছিলেন তা বর্তমানে ও ভবিষ্যতের দিনগুলোতেও অটুট থাকবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুদেশের মধ্যে যে সুসম্পর্ক স্থাপিত হয়েছে তা ভবিষ্যতেও অটুট থাকবে। ভারত সুসময়ে-দুসময়ে বাংলাদেশের জনগনের পাশে থাকবে।

আজ রবিবার পিরোজপুরের স্বরূপকাঠির কুড়িয়ানা কবিগুরু রবীন্দ্রনাথ কলেজে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কবিগুরু রবীন্দ্রনাথ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদার, ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার, উপাধ্যক্ষ সঞ্জিব কুমার হালদার প্রমুখ। উপস্থিত ছিলেন, ভারতীয় দুতাবাসের ফাস্ট সেক্রেটারী রাজেশ উকে, নবনিতা চক্রবর্তী, প্রেস এ্যাটাস রঞ্জন মন্ডল, স্বরূপকাঠির ইউএনও আবু সাঈদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (স্বরূপকাঠি-কাউখালী সার্কেল) কাজী শাহ নেওয়াজ, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম।

এসময় কলেজে শিক্ষাবৃত্তি চালুর ঘোষনা এবং কলেজ পাঠাগারে বেশ কিছু বই অনুদান হিসেবে প্রদান করেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা। এর আগে তিনি আটঘর কুড়িয়ানার আদমকাঠি এলাকায় পেয়ারা বাগান পরিদর্শন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial