পিরোজপুরে বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ স্লোগানকে সামনে রেখে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগের উদ্যোগে পিরোজপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পিরোজপুর হুলারহাট মরিচাল পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পিরোজপুর-হুলারহাট সড়ক প্রদক্ষিণ শেষে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলৗ শংকর কুমার কর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ইনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর শেখ মহিদুল ইসলাম এর পরিচালনায় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম সিকদার, এজিএম (প্রশাসন) তুষার আহমেদ।
