প্রধান সূচি

কচুয়ায় বাগেরহাট টুয়েন্টিফোর ডট কমের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাগেরহাটের গণমানুষের মুখপাত্র বাগেরহাট টুয়েন্টিফোর ডট কমের প্রতিষ্ঠা বার্ষিকী কচুয়ায় উদ্যাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বুধবার সকালে কচুয়া প্রেসক্লাবের সামনে থেকে বাদ্যযন্ত্র সহকারে এক বর্নাঢ্য রালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে বাগেরহাট টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক খোন্দকার নিয়াজ ইকবালে সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা,  সম্মানিত অতিথি ছিলেন ফরিদা আক্তার বানু (লুচি), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, নিরাপদ সড়ক চাই এর বাগেরহাট জেলা সভাপতি সাংবাদিক আলী আকবর টুটুল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর।

বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, বিআরডিবির চেয়ারম্যান ভুইয়া মনিরুল ইসলাম, ব্যবসায়ী  মইনুল ইসলাম প্রমুখ।

সাংবাদিক কাজী সাইদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঞ্জুরুল আলম, উপজেলা হিসাব রক্ষন অফিসার মদন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা নির্বাচন অফিসার মো. হজরত আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সাজ্জাদুল হোসেন সুমন, সাধারন সম্পাদক কাজী শহিদুল ইসলাম, তাতী লীগের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ সরোয়ার হোসেন, ব্যবসায়ী বিমল দত্ত, সাংবাদিক এস এস সোহান, আনন্দ টিভির বাগেরহাট প্রতিনিধি শেখ সিহাব উদ্দিন রুবেল, সাংবাদিক জাহিদুল ইসলাম, শুভংকর দাস বাচ্চু, রথীন্দ্রনাথ সাহা, বাগেরহাট টুয়েন্টি ফোরের কচুয়া প্রতিনিধি নকীব মিজানুর রহমান, খান সুমন, ওলিউজ্জামান, প্রদ্যুৎ মন্ডল প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial