মোল্লারহাটে তালবীজ বপন
বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় বিশেষ কর্মসূচির আওতায় উপজেলাব্যাপী উদ্বুদ্ধকরণের মাধ্যমে তালবীজ বপন কার্যক্রম শুরু হয়েছে।
মোল্লারহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলার উদয়পুর দৈবকান্দি সড়কের দুই পাশে এ তালবীজ বপন উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসার মো. আবুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুন আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল আলম ও কৃষি সম্প্রসারণ অফিসার কপিল বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো. মোজাহিদুর রহমান, মো. সাইফুর রহমান, সাহিদা আখতার, শিল্পী আক্তার, শামীমা ইয়াসমিন ও দেবব্রত কুমার পালসহ ইউপি সদস্য ও কৃষক প্রমূখ।
Please follow and like us:
« ইন্দুরকানীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে কাবাডি প্রতিযোগিতা »
