ইন্দুরকানীতে জন্মাষ্টমী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ইন্দুরকানীতে সনাতন হিন্দু ধর্মেও প্রবক্তা “মহাবতার ভগবান” শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদ্যাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি ইন্দুরকানী কেন্দ্রীয় হরিসভার সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক সড়ক প্রদক্ষিণ শেষে হরিসভার সামনে শেষ হয়। পরে ইন্দুরকানী কেন্দ্রীয় হরিসভা মিলনায়তনে জন্মাষ্টমী উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক এডভোকেট ননী গোপাল রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুনীল কৃষ্ণ মজুমদার, ইন্দুরকানী হরিসভা কমিটির সভাপতি দুলাল চন্দ্র বৈদ্য প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জন্মাষ্টমী উৎসব উদ্যাপন কমিটির সদস্য সচিব সন্তোষ কুমার শীল।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে মেয়ে হত্যার বিচার দাবিতে কৃষক পরিবারের মানববন্ধন »
