কচুয়ায় ইউপি সদস্যের অত্যাচারের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন
বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ সেতারা বেগম ওরফে নাজমা শিকদারের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে এলাকাবাসি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার দুপুরে উপজেলার বাধাল বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে নির্যাতিত ও হয়রানীর শিকার এলাকবাসি অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, নির্যাতিত ও হয়রানীর শিকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. মজিবুর রহমান, ব্যবসায়ী শেখ ইদ্রিচ আলী চান, ইলিয়াছ শেখ , সহিদুল ইসলাম মোল্লা, রিজন শেখ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ সেতারা বেগম ওরফে নাজমা শিকদার ব্যবসায়ীদের কাছ থেকে ভবন নির্মানের নামে ইট, বালু, রড, সিমেন্টসহ লাখ লাখ টাকার মালামাল নিয়ে টাকা না দিয়ে উল্টো তিনি (ইউপি সদস্য) ব্যবসায়ীসহ এলাকার বিভিন্ন লোকের দিরুদ্ধ হয়রানীমূলক মামলা দিয়েছেন। এছাড়া অন্যের জমি জোরপূর্বক দখল করে হয়রানী করে আসছেন। এই অত্যাচারের হাত থেকে রেহাই পেতে ও মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে সরকারের কাছে দাবী জানান তারা।
এদিকে, শুক্রবার বিকেলে একটি চেক জালিয়াতি মামলায় পলাতক ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ সেতারা বেগম ওরফে নাজমা শিকদারকে কচুয়া থানা পুলিশ গ্রেফতার করেছে।
