প্রধান সূচি

পিরোজপুরে বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষির্কী ও জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পিরোজপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য নিবেদন, শোকর‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯ টায় শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, জেলা প্রশাসক আবু আহমাদ ছিদ্দীকী, পুলিশ সুপার মোহম্মদ সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেকসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেসির বিচারকবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতি।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মাল্যদান করেন।
মাল্যদান শেষে একটি শোকর‌্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী। বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা ইরাদ, সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদব অনিরুজ্জামান অনিক।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং করা হয়।
জেলা জজশীপ, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেসির বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতি ও পিপি, জিপি’র দপ্তরের আয়োজনে শহরের ল‘ইয়ার্স প্লাজা অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম।
জেলা আইনজীবী সমিতি সভাপতি ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট প্রনয় কুমার দাস, এডভোকেট চন্ডি চরন পাল, এডভোকেট এম এ আব্দুল হাকিম হাওলাদার, এডভোকেট আহসানুল কবির বাদল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাজাহান খান তালুকদার ও সাংবাদিক গৌতম নারায়ন রায় চৌধুরী প্রমুখ।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে আলোচনা সভা ও মোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জোহর নামাজবাদ শহেরর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial