বঙ্গবন্ধু’র জন্ম না হলে এই বাংলার জন্ম হতো না … মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, হাজার বছরের শেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলার জন্ম হতো না। জন্ম হতো না স্বাধীন বাংলাদেশের। সোনার বাংলা বির্নিমানের বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন তা এখনো বাস্তবায়ন করা যায়নি। ১৫ আগষ্ট যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে সেই পাকিস্তানী প্রেতাত্তারা এখনো মাথা চাড়া দিয়ে উঠতে চায়।
তিনি বলেন, যারা জাতীয় শোক দিবসে ভুয়া জন্ম দিনের কেক কাঁটে তারা স্বাধীনতা বিরোধী। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।
আজ বুধবার পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌর শহরে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মোস্তফা খেলার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচন সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এম. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আরিফ-উল-হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন ডলি, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু প্রমুখ।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান দোয়া ও মিলাদ পরিচালনা করেন। দোয়া শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
এর আগে সকালে উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি শোক র্যালী। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, মুক্তিযোদ্ধাকালীন ইয়ং অফিসার মজিবুল হক খান মজনু, পিরোজপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. এম. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আরিফ-উল-হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার, কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শাহনাজ পারভীন ডলি, এডভোকেট দিলিপ কুমার পাইক, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা আখলাকুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফাহমিদা মুন্নি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা।
শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও যুব উন্নয়নের উদ্যোগে বেকার যুবকদের মাঝে ঋণ প্রদান করা হয়।
