স্বরূপকাঠীতে জাতীয় শোক দিবস পালিত
নানা অয়োজনের মধ্য দিয়ে স্বরূপকাঠীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বুধবার স্বরূপকাঠী উপজেলা প্রশাসনের আয়োজনে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বরূপকাঠী পৌর শহরে এক শোকর্যালী বের হয়। এরপরে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধক্ষ্য শাহ্ আলমের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একটি যৌথ শোকর্যালী বের হয়। পরপরই উপজেলা কৃষক লীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগের ব্যানারে পৃথক একটি শোকর্যালী বের হয়।
সকালে উপজেলা চত্ত্বর থেকে উপজেলা প্রশাসনের র্যালীটি বের হয়ে পৌর শহরের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বরূপকাঠী পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারি পুলিশ সুপার কাজী মো. শাহনেওয়াজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহমেদ, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাংগীর হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর।
অপরদিকে স্বরূপকাঠি সাব-রেজিস্ট্রি অফিস মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. আব্দুল হামিদ। বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএমমুইদুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুস সালাম সিকদার প্রমুখ।
