মঠবাড়িয়ায় ব্লাড ডোনেশন ক্যাম্প
‘আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন’ এই স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩তম শাহদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় দিনব্যাপী ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বরিশাল মেডিকেল কলেজের মেডিসিন ক্লাবের শিক্ষার্থীদের সহযোগিতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু স্টেপস্ টুয়াডস্ ডেভলপমেন্ট এর শিবু সাওজাল, ইসরাত জাহান মমতাজ, মেডিসিন শিক্ষার্থী মাহমুদ ফেরদৌস, ইব্রাহীম মাঝি, সংলাপ সাওজাল, সৌরভ বড়–য়া প্রমুখ।
এসময় মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ ব্লাড দিয়ে ক্যাম্পের সূচনা করেন।
