প্রধান সূচি

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ভান্ডারিয়ায় মানববন্ধন

ঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উদ্যোগে ভান্ডারিয়া পৌর শহরের রিজার্ব পুকুর সংলগ্ন কলেজ রোডে সকাল সাড়ে ১০ টা থেকে ১১টা পর্যন্ত এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

এসময় সংগঠনের ভান্ডারিয়া উপজেলা শাখার সহ-সভাপতি মো. হাসান ইমাম পান্না বেপারী, সাধারণ সম্পাদক মো. সামসুল ইসলাম আমিরুল, এইচ এম তরিকুল  ইসলাম, শফিউল ইসলাম রনি, জিয়াউল ইসলাম জিয়াদ, দৈনিক ইত্তেফাকের বিপনন কর্মী এমাদুল হক নবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial