পাড়েরহাট আশ্রয়ন প্রকল্পের সাধারণ সম্পাদকের যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন
ইন্দুরকানীতে পাড়েরহাট আশ্রয়ন প্রকল্পের সাধারণ সম্পাদক বাবুল শিকদারের যৌন হয়রানির বিচার দাবী ও সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে আবাসন প্রকল্পের বাসিন্দারা।
শনিবার বিকেলে উপজেলার পাড়েরহাট আশ্রয়ন প্রকল্পের সামনে আশ্রয়নের বাসিন্দা তিন শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। এসময় তারা আশ্রয়ন প্রকল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাবুল শিকদারের যৌন হয়রানি, সমিতির টাকা আত্মসাৎ ও বিভিন্ন নির্যাতনের বর্ননা দেন। তারা বলেন, বাবুল শিকদারের যৌন হয়রানির প্রতিবাদ করায় তিনি ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে আশ্রয়নের বাসিন্দাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন।
আশ্রয়নের বাসিন্দারা তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন। এছাড়া বাবুল শিকদারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে আশ্রয়নের বাসিন্দা ডলি আক্তার বৃহস্পতিবার ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও মামলাটি ২ দিনেও এজাহার হিসেবে গ্রহণ না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, আশ্রয়নের বাসিন্দা ডলি আক্তার, নাজনিন আক্তার, লিলি বেগম এবং রহিমা বেগম। এসময় আশ্রয়ন প্রকল্প সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
