Sunday, August 12th, 2018
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ভান্ডারিয়ায় মানববন্ধন
ঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উদ্যোগে ভান্ডারিয়া পৌর শহরের রিজার্ব পুকুর সংলগ্ন কলেজ রোডে সকাল সাড়ে ১০ টা থেকে ১১টা পর্যন্ত এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এসময় সংগঠনের ভান্ডারিয়া উপজেলা শাখার সহ-সভাপতি মো. হাসান ইমাম পান্না বেপারী, সাধারণ সম্পাদক মো. সামসুল ইসলাম আমিরুল, এইচ এম তরিকুল ইসলাম, শফিউল ইসলাম রনি, জিয়াউল ইসলাম জিয়াদ, দৈনিক ইত্তেফাকের বিপনন কর্মী এমাদুল হক নবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পাড়েরহাট আশ্রয়ন প্রকল্পের সাধারণ সম্পাদকের যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন
ইন্দুরকানীতে পাড়েরহাট আশ্রয়ন প্রকল্পের সাধারণ সম্পাদক বাবুল শিকদারের যৌন হয়রানির বিচার দাবী ও সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে আবাসন প্রকল্পের বাসিন্দারা। শনিবার বিকেলে উপজেলার পাড়েরহাট আশ্রয়ন প্রকল্পের সামনে আশ্রয়নের বাসিন্দা তিন শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। এসময় তারা আশ্রয়ন প্রকল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাবুল শিকদারের যৌন হয়রানি, সমিতির টাকা আত্মসাৎ ও বিভিন্ন নির্যাতনের বর্ননা দেন। তারা বলেন, বাবুল শিকদারের যৌন হয়রানির প্রতিবাদ করায় তিনি ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে আশ্রয়নের বাসিন্দাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। আশ্রয়নের বাসিন্দারা তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীবিস্তারিত পড়ুন
