বাগেরহাটে বিসেট পলিটেকনিকে নবীন বরন ও বই বিতরন অনুষ্ঠিত
বাগেরহাটে বিসেট পলিটেকনিকে নবীন বরন ও বই বিতরন অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এই নবীন বরন ও বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন।
দ্যা ইউনিভারসিটি অব কুমিল্লা বোর্ড অব স্ট্রাষ্টিজ’র চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুল্লাহ শেখ মো. বায়েজিদুল ইসলামের সভাপতিত্বে বুধবার সকালে অনুষ্ঠিত নবীন বরন ও বই বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, বিসেট পলিটেকনিকের পরিচালক (প্রশাসন) আবু নাইম, পরিচালক (অর্থ) ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শামীম হাসান, পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক মো. ইয়ামিন আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সফল উদ্যোক্তা শাহ কামাল। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, কারিগরী শিক্ষার মাধ্যমেই কেবল দেশ গড়ার প্রকৃত হাতিয়ার তৈরী করা সম্ভব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ট্রেডের বই বিতরন করা হয়।
