প্রধান সূচি

বাগেরহাটে নারীদের বিভিন্ন সামগ্রী তৈরিতে প্রশিক্ষনের উদ্বোধন

বাগেরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে মহিলাদের সেলাই, ব্লক, বাটিক, বেকারী সামগ্রী তৈরি প্রশিক্ষন এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদের আয়োজনে শহরের কোর্ট মসজিদ রোডে বুটিকের সম্মেলন কক্ষে মহিলা পরিষদসহ বিভিন্ন মহিলা সংগঠনের উদ্যেগে এক সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মো: তানজিল্লুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড: পারভীন খানমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মুজিবর রহমান খান, ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আজগর আলী। সভাশেষে মহিলাদের সেলাই, ব্লক, বাটিক, বেকারী সামগ্রী তৈরি প্রশিক্ষন এর জন্য প্রথম কর্মকান্ড উদ্বোধন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial