মঠবাড়িয়ায় ট্রাফিক সপ্তাহে তিন দিনে ৪০ মামলা ॥ ৯ গাড়ি আটক
ট্রাফিক সপ্তাহ ২০১৮ উপলক্ষে গত তিন দিনে মঠবাড়িয়ায় ৪০টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এছাড়া ৯টি গাড়ি আটক করা হয়েছ।
থানা সূত্রে জানা গেছে, গত তিন দিনে অভিযান চালিয়ে গাড়ির রেজিষ্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩০টি মোটর সাইকেল, ৭টি মাহেন্দ্র, ২টি ট্রাক ও একটি মাইক্রোবাসসহ মোট ৪০টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঠবাড়িয়া থানার সার্জেন্ট রিয়াজ উদ্দিন জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বিশেষ অভিযানে রেজিষ্ট্রেশন বিহীন গাড়ী ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এ মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
« ইন্দুরকানীতে শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়ায় শতাধিক ছাত্রের মাদ্রাসা ত্যাগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের আনন্দ র্যালী »
