প্রধান সূচি

বাগেরহাটে মহাসড়কে যানবাহনে অভিযান অব্যাহত

বাগেরহাটে সড়ক নিরাপদ রাখতে যানবাহনে অভিযান অব্যাহত রয়েছে। তৃতীয় দিনে মঙ্গলবার বাগেরহাট-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ যানবাহনের বৈধ নিবন্ধন, বীমা ও ফিটনেস না থাকা এবং চালকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে ৭০টি মামলা দিয়েছে এবং ৫টি যানবাহন আটক করেছে।

বাগেরহাট ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) আল ফারুক জানান, বাগেরহাট ট্রাফিক পুলিশের ২টি টিম বাগেরহাট-খুলনা মহসড়কের খানজাহান আলী মাজার মোড়, দশানী, সোনাতলা ও রনবিজয়পুর এলাকায় অভিযান চালায়। এসময় কোন প্রকার নিবন্ধন না থাকার অপরাধে ৫টি মটর সাইকেল আটক করে ট্রাফিক পুলিশ। যানবাহন ও তাদের চালকের কাগজপত্র না থাকায় ৭০টি মামলা দেয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial