বাগেরহাটে জাতীয় শোক দিবসে জেলা আওয়ামী লীগ ৩ দিনের কর্মসূচী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে বাগেরহাট জেলা আওয়ামী লীগ তিন দিনের কর্মসূচী গ্রহন করেছে।
জাতীয় শোক দিবসে কর্মসূচীর মধ্যে রয়েছে, ১৩ আগষ্ট জেলা শহরে শোক র্যালী ও আলোচনা সভা, ১৪ আগষ্ট উপজেলা ও জেলা সদরে ১৫ আগষ্ট ভোরে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধ নমিতকরন, বঙ্গবন্ধুর প্রকিৃতিতে মাল্যদান, মিলাদ ও দোয়া মাহফিল, পরে নগরীর দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং সকল ইউনিয়নে শোক র্যালী ও আলোচন অনুষ্ঠান।
জাতীয় শোক দিবসে বাগেরহাট জেলা আওয়ামী লীগের এসব বিস্তারিত কর্মসূচীতে অংশ গ্রহনের জন্য আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনের জন্য আহবান জানানো হয়েছে।
এছাড়া যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের জন্য সংগঠনের সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে বিস্তারিত কর্মসূচী গ্রহন করতে নিদের্শ দেয়া হয়। সোমবার রাতে জেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় জাতীয় শোক দিবসের বিস্তারিত কর্মসূচী চুড়ান্ত করা হয়।
