পিরোজপুরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ গাঁজা উদ্ধার
পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুমন খান (৩০) ও শুকুর আলীকে (৩১) আটক করা হয়। তাদের কাছ থেকে আধাকেজি গাঁজা উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক নুরুল আমিন জানান, আটককৃত সুমন খান মঠবাড়িয়া পৌরসভার দক্ষিন বন্দর এলাকার আমির খানের ছেলে এবং সুকুর গোপালাগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার মোবাখের আলীর ছেলে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই নুরুল আমিনের নেতৃত্বে এএসআই নাজির, রুবের হাওলাদার ও দিবাংকর চন্দ্র দাস তাকে আটক করে। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« সুন্দরবন উপকূলে মুক্তিপণের দাবিতে ২১ জেলে অপহৃত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে সাত মাসে একটি স্কুলের ১০ ছাত্রীর বাল্যবিয়ে »
