প্রধান সূচি

Monday, August 6th, 2018

 

পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ পালন ॥ যানবাহনে পুলিশের অভিযান

পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ পালন ও নিরাপদ সড়ক উপলক্ষে যানবাহনে পুলিশের অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার মোহম্মদ সালাম কবিরের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এ উপলক্ষে পুলিশ সুপার কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে সিও অফিস এলাকার বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে পুলিশ কয়েকটি টিমে ভাগ হয়ে যানবাহনের লাইসেন্সসহ কাগজপত্র চেকিং অভিযান পরিচালনা করে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সদর সার্কেল আহমাদ মাঈনুল হাসান, ওসি এস এম জিয়াউল হক ও ট্রাফিক পুলিশের সার্জেন্ট আমিনুল কবিরসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেয়।


ইন্দুরকানীতে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

ইন্দুরকানীতে নিরাপদ মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ইন্দুরকানী কলেজ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষ, ইন্দুরকানী কলেজের সহযোগী অধ্যাপক মো. জাকারিয়া হোসেন, প্রভাষক শারমিন হোসেন প্রমুখ।


নাজিরপুরে সাত মাসে একটি স্কুলের ১০ ছাত্রীর বাল্যবিয়ে

এক বছর চার মাস আগের কথা। পিরোজপুর জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন, নাজিরপুর উপজেলা পুরোপুরি বাল্যবিয়ে মুক্ত। আর এর মাত্র ৮ মাস পরই এ উপজেলায় ঘটলো বাল্যবিয়ের ঘটনা। তাও আর একজন-দুইজন নয়, ১০ জন ছাত্রীর বাল্যবিয়ের ঘটনা। লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখতে শুরু করেছিল যে মেয়েটি, তাকে জোর করে বিয়ে দিয়ে ঢুকিয়ে দেয়া হলো রান্না ঘর আর সংসার সামলানোর জন্য। এ বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত জেলার নাজিরপুর উপজেলার মোট ১০ ছাত্রী বাল্যবিয়ের শিকার হয়েছে। এরা সবাই উপজেলার ২নং মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামের আলহাজ্জ তাহের উদ্দীনবিস্তারিত পড়ুন


পিরোজপুরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ গাঁজা উদ্ধার

পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুমন খান (৩০) ও শুকুর আলীকে (৩১) আটক করা হয়। তাদের কাছ থেকে আধাকেজি গাঁজা উদ্ধার করা হয়। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক নুরুল আমিন জানান, আটককৃত সুমন খান মঠবাড়িয়া পৌরসভার দক্ষিন বন্দর এলাকার আমির খানের ছেলে এবং সুকুর গোপালাগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার মোবাখের আলীর ছেলে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই নুরুল আমিনের নেতৃত্বে এএসআই নাজির,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial