পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ পালন ॥ যানবাহনে পুলিশের অভিযান
পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ পালন ও নিরাপদ সড়ক উপলক্ষে যানবাহনে পুলিশের অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার মোহম্মদ সালাম কবিরের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
এ উপলক্ষে পুলিশ সুপার কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে সিও অফিস এলাকার বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে পুলিশ কয়েকটি টিমে ভাগ হয়ে যানবাহনের লাইসেন্সসহ কাগজপত্র চেকিং অভিযান পরিচালনা করে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সদর সার্কেল আহমাদ মাঈনুল হাসান, ওসি এস এম জিয়াউল হক ও ট্রাফিক পুলিশের সার্জেন্ট আমিনুল কবিরসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেয়।
Please follow and like us:
« ইন্দুরকানীতে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরের ক্রীড়াবিদ ও পৌর কাউন্সিলর আব্দুস সালাম মধু আর নেই »
