প্রধান সূচি

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারী উপজেলার শেরে বাংলা ডিগ্রি কলেজে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেল ৫ টায় বাগেরহাট জেলা প্রশাসক ও শেরে বাংলা ডিগ্রি কলেজ সভাপতি  তপন কুমার বিশ্বাস আনুষ্ঠানিক ভাবে এ ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি শিক্ষা শাহিন হোসেন, চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।

এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ মো. মোহাসীন রেজা, উপাধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য্য, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. বাবুল হোসেন খান, ডা. ইয়াকুব আলী, শেখ আতিয়ার রহমান, সুখময় ঘরামী, অধ্যাপক মনীন্দ্রনাথ বোস, শেখ শহিদুল হক, নেটিজেন আইটির জেলা প্রতিনিধি শেখ নেওয়াজ শরীফ মুন্না, চিতলমারী প্রতিনিধি মিঠুন কুমার বসু,  শিক্ষক প্রতিনিধি, অধ্যাপকমন্ডলী, ছাত্রনেতাবৃন্দ।

বিজয় ডিজিটাল ও নেটিজেন আইটি লিমিটেডের কারিগরি সহযোগিতায় চিতলমারী উপজেলার প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শেরে বাংলা ডিগ্রি কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা, মাল্টিমিডিয়া ক্লাশরুম, সিসি টিভির আওতায় শ্রেণীকক্ষ পর্যবেক্ষণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial