বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি পিরোজপুরের জিয়াউল হক
বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হলেন পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক।
অপরাধ দমন, মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ২০১৮ সালের জুন মাসের বরিশাল রেঞ্জের মাসিক অপরাধ সভায় বৃহস্পতিবার পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হককে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।
বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম) তার হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন। এসময় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরসহ বরিশাল রেঞ্জের ৬ পুলিশ সুপার এবং বরিশাল রেঞ্জের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, পুরষ্কার নয় স্বীকৃতিটাই বড় পাওয়া। প্রতিটি পুরষ্কার আর স্বীকৃতি মানুষের জন্য একটি অর্জন। এ পুরষ্কার পেয়ে আমি গর্বিত।
