এইচএসসি পরীক্ষায় জেলায় শ্রেষ্ঠ
মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের আনন্দ শোভাযাত্রা
পিরোজপুরের মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে তৃতীয় ও উপজেলায় তৃতীয়বারের মতো প্রথম স্থান এবং জেলায় শ্রেষ্ঠ হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাস হতে একটি আনন্দ শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, অভিভাবকসহ প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থী অংশ নেন।
পরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আজীম-উল-হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না, প্রভাষক তপন কুমার হালদার, জুলহাস শাহীন, কলেজ শিক্ষার্থী অন্তরা কর্মকার, শাহরিয়ার জাহান শর্মি, কামরুন্নাহার হেনা নুপূর প্রমুখ।
Please follow and like us:
« পাইকগাছায় অবিরাম বর্ষণে জন দূর্ভোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়া পৌরসভার ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা »
