পিরোজপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচির আওতায় ২০১৭-১৮ অর্থ বছরের উপকারভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করণের লক্ষে গতকাল বুধবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ ক্যাম্পের আয়োজন করে। হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফারুক আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান। অন্যান্যদের বক্তব্য রাখেন, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, সিনিয়র সাংবাদিক এ কে আজাদ, পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাইদুল্লাহ লিটন, শহীদুল ইসলাম শিকদার প্রমুখ।
পরে স্বাস্থ্য পরীক্ষা ও ব্যাবস্থাপত্রসহ স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের উপকরণ বিতরণ করা হয়।
