প্রধান সূচি

Wednesday, July 25th, 2018

 

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে … প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তোরণের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ প্রতিষ্টা করতে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সফল পদক্ষেপের ফলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েশন লাভ করেছে, তার ধারবাহিকতা বজায় রাখতে হবে। এই ধারবাহিকতা বজায় রাখার জন্য এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে সব চেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষিত জনগোষ্ঠী। তাই শিক্ষিত জনগোষ্ঠী বৃষ্টি করাই আমাদের লক্ষ্য। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী তার তেজগাঁওস্থ কার্যালয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘প্রধানমন্ত্রী স্বর্ণ পদক-২০১৭’ বিতরণ অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন


বরিশালে আ’লীগ প্রার্থী সাদিক আবদুল্লাহ’র পক্ষে নির্বাচনী প্রচারণায় মহিউদ্দিন মহারাজ

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক মো. মহিউদ্দিন মহারাজ এবং জেলা পরিষদের সদস্যবৃন্দ।  বুধবার ও মঙ্গলবার বরিশাল নগরীর বিভিন্ন স্থানে মহিউদ্দিন মহারাজ জেলা পরিষদের সদস্যদের নিয়ে এ নির্বাচনী প্রচারণা করেন।


পিরোজপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচির আওতায় ২০১৭-১৮ অর্থ বছরের উপকারভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করণের লক্ষে গতকাল  বুধবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ ক্যাম্পের আয়োজন করে। হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফারুক আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান। অন্যান্যদের বক্তব্য রাখেন, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম,বিস্তারিত পড়ুন


নাজিরপুরে সেই অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

পিরোজপুরের নাজিরপুর উপজেলার তালতলা নদী থেকে উদ্ধার করা অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে। ওই যুবকের নাম কাজী অনর্ঘ আহম্মেদ (১৯)। সে ভোলার বোরহান উদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের কাজী মহিউদ্দিন আহম্মেদের একমাত্র ছেলে। তবে তারা স্বপরিবারে বরিশাল নগরীর বৌদ্ধপাড়া এলাকার স্বপ্নের ঠিকানা নামক বাড়ীর ৩য় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। গত মঙ্গলবার রাতে কাজী মহিউদ্দিন আহম্মেদ ও তার স্ত্রী পিরোজপুর সদর হাসপাতাল মর্গে গিয়ে জুতা, হাতঘড়ি ও জামা-কাপড় দেখে তাদের সন্তানের লাশ সনাক্ত করেন। নিহত কাজী অনর্ঘ আহম্মেদ এবার বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। তার পিতা কাজীবিস্তারিত পড়ুন


গৌরীপুরের ৫নং ওয়ার্ডে উপ নির্বাচনে দুলাল ইউপি সদস্য নির্বাচিত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের হাজী এস এন জামান মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বুধবার ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও সকাল ৯টা থেকে  ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এতে জাতীয়পার্টি জেপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের গৌরীপুর ইউনিয়ন সভাপতি মো. আতাউর রহমান দুলাল হাওলাদার তালা প্রতীকে ৬৮১ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়। টিউবয়েল প্রতীকে ২২৪ভোট পেয়ে দ্বিতীয় স্থানে মো. জহিরুল হক, ফুটবল প্রতীকে ৭৭ ভোট এবং মোরগ প্রতীকে ২৯ ভোট  পেয়েছেন রাহিমা আক্তার নাহিদ। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪৯১টির মধ্যে পুরুষবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বধূঁয়া বিউটি পার্লারের শুভ উদ্ধোধন

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের প্রাণ কেন্দ্র নিউ মার্কেট পপলুর রোডে বুধবার বিকেলে বধূঁয়া বিউটি পার্লার নামে একটি পার্লারের শুভ উদ্বোধন করেন প্রধান জাতীয়পার্টি জেপি উপজেলা মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার। এসময় পার্লারের মালিক মার্জিয়া আক্তার সাথী, দিয়া আক্তারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৫ জেলে অপহরণ

বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে মুক্তিপণের দাবিতে পাঁচ জেলে অপহরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে বনদস্যু ছাত্তার ভাই বাহিনী নামের এক দস্যু দল শরণখোলা রেঞ্জের শ্যালারচর টহল ফাড়ির জেটিতে নোঙ্গর করে থাকা ট্রলার বহরে হানা দিয়ে পাঁচ ট্রলার থেকে ওই পাঁচ জেলেকে তুলে নিয়ে যায়। বন বিভিাগ, কোস্টগার্ড, মৎস্য ব্যবসায়ীরা এ তথ্য নিশ্চিত করেছে। অপহৃত জেলেদের মধ্যে চার জনের নাম জানা গেছে। এরা হলেন- শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী জাকির দর্জির ছেলে রাসেল (২৫), পাথরঘাটার হারিটানা গ্রামের ইদ্রিস মোল্লা (৩০), হালিম খানের  ছেলে রফিক খান (২৮) ও কচুয়া উপজেলারবিস্তারিত পড়ুন


কাউখালীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

পিরোজপুরের কাউখালীতে শিশুদের মানসিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে বুধবার কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে ১৮নং পূর্ব আমরাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বিদ্যালয় চত্বরে ২০১৭ সনের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম শ্রেণী হতে ৫ম শ্রেনী পর্যন্ত প্রতি ক্লাসে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে সেইসব শিক্ষার্থীদের গতকাল বুধবার বিদ্যালয় চত্বরে একটি করে ছাতা নিজ উদ্যোগে বিতরণ করেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু। এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সভাপতি রাধিকা মৃধা এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উদ্যোক্তা আব্দুলবিস্তারিত পড়ুন


কাউখালীতে যুবলীগের সম্মেলন

জেলার কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার ১০নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. ডালিম মাতুব্বর সভাপতি এবং মো. জহিরকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুবলীগ কমিটির ঘোষণা দেয়া হয়। ডালিম মাতুব্বরের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মতিয়ার রহমান তালুকদার হালিম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী মাসুদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন


প্রাথমিকে দেশ শ্রেষ্ঠ শিশু শিল্পী মেরিন খানের উন্নত চিকিৎসা প্রয়োজন

‘অজানা এক স্রোতের  মাঝে হারিয়েছি সাথীরে …. মালা  কার লাগিয়ে গাথী… ’ এই গানের সুরের মূর্ছনায় হাজার-হাজার দর্শকদের যে মাতোয়ারা করে তুলত এবং এই গানটি গেয়ে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জনকারী সাড়া জাগানো সেই শিশুশিল্পী মেরিন খান এখন চরম অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। তার শারীরিক অবস্থার চরম অবনতি দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ পরিস্থিতিতে পরিবারে আর্থিক সংকটের কারণে মেয়ের চিকিৎসার ব্যাপারে মেরিনের মা-বাবা চরম হতাশায় ভুগছেন। মেয়ের চিকিৎসার জন্য সরকার এবং বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তারা। জানা গেছে, আন্তঃ প্রাথমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial