Wednesday, July 25th, 2018
ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা আইয়ুব আলী আর নেই
ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও মহান মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনীর অন্যতম সদস্য কমিউনিষ্ট নেতা মুক্তিযোদ্ধা কমরেড আইয়ুব আলী আর নেই। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় স্বরূপকাঠীর নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। রাজনৈতিক জীবনে সর্বশেষ বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, পিরোজপুর জেলা শাখা’র সদস্য ও স্বরূপকাঠী উপজেলা সিপিবি’র উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন এ নেতা। কমরেড আইয়ুব আলী তিন ছেলেসহ বহু আত্মীয়স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। তার মৃত্যুতে পিরোজপুর জেলা সিপিবি, ছাত্র ইউনিয়ন ও গেরিলা বাহিনীর সেই সময়ের সহযোদ্ধারাবিস্তারিত পড়ুন
