প্রধান সূচি

গৌরীপুরের ৫নং ওয়ার্ডে উপ নির্বাচনে দুলাল ইউপি সদস্য নির্বাচিত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের হাজী এস এন জামান মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বুধবার ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বৈরী আবহাওয়ার মধ্যেও সকাল ৯টা থেকে  ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এতে জাতীয়পার্টি জেপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের গৌরীপুর ইউনিয়ন সভাপতি মো. আতাউর রহমান দুলাল হাওলাদার তালা প্রতীকে ৬৮১ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়। টিউবয়েল প্রতীকে ২২৪ভোট পেয়ে দ্বিতীয় স্থানে মো. জহিরুল হক, ফুটবল প্রতীকে ৭৭ ভোট এবং মোরগ প্রতীকে ২৯ ভোট  পেয়েছেন রাহিমা আক্তার নাহিদ।

ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪৯১টির মধ্যে পুরুষ ৭৫৩ এবং মহিলা ভোটার ৭৩৮ জনের মধ্যে মোট ভোটের মধ্যে ১০৩৭ ভোট  কাষ্ট হয়। তার থেকে ২৬ ভোট বাতিল হয় এবং ৪৫৪ ভোটার অনুপস্থিত ছিল। ১টি কেন্দ্রে পুরুষ ৩টি ও মহিলা ২টি বুথসহ মোট ৫টি বুথে ভোট গ্রহন করা হয়।

সরেজমিনে দেখা গেছে নির্বাহী মেজিষ্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ভবানী শংকর। ভোট সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, র‌্যাব গোয়েন্দা পুলিশ আনছারসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহীনি যথেষ্ট সতর্ক অবস্থানে ছিল। কেন্দ্রে একজনের বিপরীতে ৫ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়ন জমা দিলেও এক জন বাদ পড়ে যায়। বাকী চার জনের নির্বাচনী এজেন্টদের সাথে আলাপ কালে তারা জানান কেন্দ্র কোন প্রকার ঝাামেলা ছাড়াই সুষ্ঠ ভোট হচ্ছে। কোন প্রার্থীর এজন্টদের কোন অভিযোগ শোনা যায়নি। সহকারী প্রিজাইডিং অফিসার সজল কুমার রায় জানান, কেন্দ্রে ভোটাররা সুষ্ঠভাবে তাদের ভোট প্রদান করছেন। বিকেলে ১১০বছর বয়সী জাহানারা বেগমের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে কথা হয় তিনি জানান, ‘আর কবে ভোট দিতে পারবো জানিনা তাই নাতীকে সাথে করে বষ্যার (বর্ষার)মধ্যেও তার পছন্দের প্রার্থীকে লাঠি ভর করে ভোট দিতে কেন্দ্রে আসছে।’

ভোট গ্রহনের নির্ধারিত সময় শেষে ভোট গণনা শুরু হয়। পরে গণনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রিজাইডিং অফিসার বেসরকারি ফলাফলে আতাউর রহমান  দুলালকে নির্বাচিত ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ ডিসেম্বর ওই ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান এক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় পদটি শূন্য হলে ১৪ই ডিসেম্বর নির্বাচনের জন্য নির্দেশনা পেয়ে ১৩ জুন ২০১৮ এক গণ বিজ্ঞপ্তি জারি করে উপজেলা নির্বাচন অধিদপ্তর। পরে প্রার্থীদের মনোনয়ন জমা, যাচাই বাছাই শেষে গতকাল ভোট গ্রহন শেষ হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial