পিরোজপুরে মাদ্রাসার সেফটি ট্যাংক থেকে মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভোড়া দাখিল মাদ্রাসার সেফটি ট্যাংক থেকে আয়েশা আক্তার (২৪) নামে এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৮ টার দিকে পিরোজপুর থানার পুলিশ এ লাশ উদ্ধার করে। গত শুক্রবার থেকে আয়েশা নিখোঁজ ছিল।
পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) হাসনাইন পারভেজ জানান, কদমতলা ইউনিয়নের পোরগোলা গ্রামের মৃত শাহজাহান সেখের মেয়ে আয়েশা বাড়িতে একাই থাকতো। গত শুক্রবার রাত থেকে সে নিখোঁজ ছিল। সোমবার রাতে ইউনিয়নের ভোড়া দাখিল মাদ্রাসার সেফটি ট্যাংক থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
Please follow and like us:
« নাজিরপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে শষ্য কর্তন ও মাঠ দিবস পালিত »
