Monday, July 23rd, 2018
পিরোজপুরে মাদ্রাসার সেফটি ট্যাংক থেকে মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভোড়া দাখিল মাদ্রাসার সেফটি ট্যাংক থেকে আয়েশা আক্তার (২৪) নামে এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৮ টার দিকে পিরোজপুর থানার পুলিশ এ লাশ উদ্ধার করে। গত শুক্রবার থেকে আয়েশা নিখোঁজ ছিল। পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) হাসনাইন পারভেজ জানান, কদমতলা ইউনিয়নের পোরগোলা গ্রামের মৃত শাহজাহান সেখের মেয়ে আয়েশা বাড়িতে একাই থাকতো। গত শুক্রবার রাত থেকে সে নিখোঁজ ছিল। সোমবার রাতে ইউনিয়নের ভোড়া দাখিল মাদ্রাসার সেফটি ট্যাংক থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
নাজিরপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুরে তালতলা নদী থেকে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির (৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের মালিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তালতলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নাজিরপুরের মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের মালিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তালতলা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বয়স অনুমান ৩৫ বছর হবে। লাশটির মুখমন্ডলে হালকা দাড়ি,পরনে ফুল প্যান্ট ও ফুলবিস্তারিত পড়ুন
