প্রধান সূচি

কবর থেকে শিশুর লাশ উত্তোলন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রাম থেকে মৃত্যুর দুই মাস পর রবিবার দুপুরে আদালতের নির্দেশে সায়েম (৫) নামের এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিন আক্তার সুমী’র উপস্থিতিতে বরিশাল পিবিআই কর্মকর্তা মো. জাফর এ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করেন।

মামলা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামের সাহেব আলীর ও তার স্ত্রী হোসনে আরা বাড়িতে ছিলেন না। সাহেব আলীর শিশু কন্যা নাসরিন আক্তার ও শিশু ছেলে সায়েম বাড়িতে ছিলেন। সকাল ১০ টার দিকে প্রতিবেশী এক শিশুর সাথে সায়েম খেলা করতে ঘর থেকে বের হয়। এরপর সে নিখোঁজ হয়। দুপুরে হোসনে আরা বাড়িতে ফিরে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। দুপুর দেড়টার দিকে আইউব আলীর নাতি মো. সুমন সায়েমের মৃত দেহ বাড়িতে নিয়ে এসে বলেন সায়েমকে মৃত অবস্থায় খালে পাওয়া গেছে। সায়েমের মৃত্যু নিয়ে সন্দেহ হলে গত ২০ জুন হোসনে আরা বাদী হয়ে পিরোজপুর আদালতে আইউব আলী ও তার ছেলে আমির হোসেনসহ ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে করেন। আদালত পিবিআই বরিশালকে তদন্তের নির্দেশ দেন এবং সায়েমের লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের আদেশ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial