প্রধান সূচি

পিরোজপুরে জিহাদী বই ও ম্যাগাজিনসহ জঙ্গী সদস্য আটক

পিরোজপুর শহরে অভিযান চালিয়ে ২১টি জিহাদী বই, ৩৬টি ইসলামিক ম্যাগাজিন, ১০টি লিফলেটসহ মোহাম্মদ আব্দুল হক (২৮) নামের এক জঙ্গী সদস্যকে আটক করেছে বরিশাল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।
আজ বৃহস্পতিবার রাতে র‌্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যায় পিরোজপুর পৌরসভার পুরাতন কাপুড়িয়াপট্টি এলাকায় একটি ভাড়া দোকানে জঙ্গী সদস্যরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপনে মিটিং করছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮এর একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গীরা পালানোর চেষ্টা করেলে মো. আব্দুল হককে আটক করা হয়। পরে দোকানে তল্লাশী চালিয়ে ২১টি জিহাদী বই, ৩৬টি ম্যাগাজিন, ১০টি লিফলেট, নগদ ৬ হাজার ৭৮০ টাকা এবং ২টি ব্যক্তিগত মোবাইল ও ৩টি সীম কার্ড উদ্ধার করা হয়।
আটক আব্দুল হক জঙ্গী সংগঠন এর দাওয়াতি ও সামরিক শাখার এহসার সদস্য এবং দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকায় জেএমবি সংগঠনের প্রচার কাজ চালাতো।
এ ঘটনায় আটক আব্দুল হকের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial