Thursday, July 19th, 2018
পিরোজপুরে জিহাদী বই ও ম্যাগাজিনসহ জঙ্গী সদস্য আটক
পিরোজপুর শহরে অভিযান চালিয়ে ২১টি জিহাদী বই, ৩৬টি ইসলামিক ম্যাগাজিন, ১০টি লিফলেটসহ মোহাম্মদ আব্দুল হক (২৮) নামের এক জঙ্গী সদস্যকে আটক করেছে বরিশাল র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। আজ বৃহস্পতিবার রাতে র্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যায় পিরোজপুর পৌরসভার পুরাতন কাপুড়িয়াপট্টি এলাকায় একটি ভাড়া দোকানে জঙ্গী সদস্যরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপনে মিটিং করছিল। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৮এর একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গীরা পালানোর চেষ্টা করেলে মো. আব্দুল হককে আটক করা হয়। পরে দোকানে তল্লাশী চালিয়ে ২১টি জিহাদী বই, ৩৬টি ম্যাগাজিন, ১০টি লিফলেট, নগদ ৬বিস্তারিত পড়ুন
সময়মত নির্বাচন না হলে পৃথিবীর কাছে আমরা হাস্যকর জাতি হিসাবে গণ্য হবো …. আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে কোন শক্তি ষড়যন্ত্র করে সফল হবে না। আগামী নির্বাচন হবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জেপি ও অন্যান্য দলসহ ১৪দলের সম্মিলিত অংশগ্রহণের মধ্যদিয়ে। যারা নির্বাচনে আসতে চান না তারা আত্মঘাতি কাজ করবেন। আমরা নির্বাচন বর্জনে বিশ^াস করি না। আমরা চাই দেশে সময়মত নির্বাচন অনুষ্ঠিত হোক। তা নাহলে পৃথিবীর কাছে আমরা হাস্যকর জাতি হিসাবে পরিগণিত হবো। তিনি আজ বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন শাখা জাতীয় পার্টি-জেপি এবং যুব সংহতি ওবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী বরাবরে পিরোজপুর জেলা নাগরিক উন্নয়ন সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জেলার উন্নয়নের দাবীতে ১০ দফা স্মারকলিপি দিয়েছে পিরোজপুর জেলা নাগরিক উন্নয়ন সংগ্রাম পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা নাগরিক উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে পিরোজপুর জেলা শহরে বিদ্যুতের জাতীয় গ্রীড লাইনের সাবষ্টেশন নির্মান, বলেশ্বর নদী তীরে শহর রক্ষা বাধ নির্মান করে নদী ভাঙ্গন রোধ, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জেলায় একটি বিশেষায়িতবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
“স্বয়ং সম্পূর্ন মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে উদ্বোধন হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফে›স্টুন সহযোগে র্যালী ও আলোচনা সভার এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী পালিত হয়। উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিীকী। এসময় একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খালেক, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন প্রমুখ। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন জানান, ফরমালিনবিস্তারিত পড়ুন
