প্রধান সূচি

প্রধানমন্ত্রী বরাবরে পিরোজপুর জেলা নাগরিক উন্নয়ন সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জেলার উন্নয়নের দাবীতে ১০ দফা স্মারকলিপি দিয়েছে পিরোজপুর জেলা নাগরিক উন্নয়ন সংগ্রাম পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা নাগরিক উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে পিরোজপুর জেলা শহরে বিদ্যুতের জাতীয় গ্রীড লাইনের সাবষ্টেশন নির্মান, বলেশ্বর নদী তীরে শহর রক্ষা বাধ নির্মান করে নদী ভাঙ্গন রোধ, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জেলায় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় নির্মানসহ ১০ দফা দাবী তুলে ধরা হয়।
এছাড়াও স্মারকলিপিতে অবহেলিত পিরোজপুরের উন্নতিকল্পে নির্মানাধীন পদ্মাসেতুতে প্রস্তাবিত ঢাকা থেকে টুঙ্গিপাড়া হয়ে মোংলা বন্দর পর্যন্ত রেল লাইনটি পিরোজপুর হয়ে মোংলা বন্দরে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নাগরিক উন্নয়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব এডভোকেট এম এ মান্নান, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি খান মো. আলাউদ্দিন, জেলা নাগরিক উন্নয়ন সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, যুগ্ম আহবায়ক মো. খালিদ আবু, যুগ্ম সদস্য সচিব গোলাম মাওলা নকিব, যুগ্ন সদস্য সচিব ও পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সদস্য মাহমুদ হোসেন, সদস্য এ কে আজাদ, সদস্য পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটনসহ পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial