প্রধান সূচি

ইন্দুরকানীতে ছাতা মাথায় দিয়ে পরীক্ষা

ইন্দুরকানীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে জড়াজীর্ণ ভবনের টিনের চালা দিয়ে পানি পড়ায় শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিচ্ছে। উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন উত্তর-পশ্চিম কলারণ আজাহার আলী দাখিল মাদরাসার অর্ধ বার্ষিকী পরীক্ষায় এভাবে ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের। এ শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হলেও সরকারীভাবে এখনও কোন ভবন নির্মিত হয়নি। স্থানীয় দানে ৩টি টিনশেড ঘরে কাঠের বেড়া দিয়ে তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে। কিন্তু টিনের ছাউনিও দুই বছর ধরে বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে যাওয়ায় স্বাভাবিক বৃষ্টিতেই শ্রেণী কক্ষে পানি পড়ে। ব্যহত হচ্ছে পাঠদান। তারপরও পরীক্ষা দিতে এসে বাধ্য হয়ে শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিচ্ছে। ঐ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় পশ্চিম পাশের একটি ঘরের ছয়টি কক্ষ পলিথিনের ছাউনি দিয়ে ঢাকা। এছাড়া অন্য শ্রেণী কক্ষ গুলোতে টিনের চালা দিয়ে পানি পড়ায় শিক্ষার্থীরা কেহ কেহ ছাতা মাথায় দিয়ে আবার কেহ বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিচ্ছে।

ওই মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ফাতিমা আক্তার জানায়, টিনের চালা দিয়ে পানি পড়ে পরীক্ষার খাতা ভিজে যাচ্ছে। তাই ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিচ্ছি।

ওই মাদরাসার সুপার মাওলানা আব্দুস সালাম জানান, মাদরাসার তিনটি কাচা ঘরের একটি পরিত্যক্ত। বাকি দুটির টিনের চালা দিয়ে পানি পড়ে। তাই শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের জানান, জরাজীর্ন ভবনের বিষয়টি আমাদের নজরে আছে। এই প্রতিষ্ঠানের ভবন নির্মানের জন্য তালিকা মন্ত্রণালয়ে পাঠানো আছে। বরাদ্ধ সাপেক্ষে ভবন নির্মান করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial