পাইকগাছার দুই হ্যাচারি প্রতিষ্ঠানকে জরিমানা
পাইকগাছায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি পোনা উৎপাদন ও বিপনন করার অভিযোগে দুই হ্যাচারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বিভিন্ন হ্যাচারিতে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পোনা উৎপাদন ও বিপনন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার বোয়ালিয়াস্থ ব্লু-স্টার হ্যাচারি ও পৌর সদরের ন্যাশনাল হ্যাচারি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহমেদ, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল ও পেশকার সাকিরুল ইসলাম ও দিপংকর মন্ডল।
Please follow and like us:
« পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের মায়ের ইন্তেকাল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত »
