প্রধান সূচি

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের মায়ের ইন্তেকাল

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এর মা মমতাজ বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে …. রাজেউন। মঙ্গলাবার দিবাগত রাত  সোয়া ১২ টার দিকে তিনি ইন্তেকাল করেন।এ সময় তিনি ছোট ছেলের সাথে বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকা যাচ্ছিলেন। তিনি দীর্ঘদিন কিডনী সমস্যা জাতীয় রোগে ভুগছিলেন।

ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেনের স্ত্রী তিনি। ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের মা তিনি। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল আছরবাদ পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালী ইকোপার্ক সংলগ্ন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ রাজনৈতিক, সামাজিক  বিভিন্ন মহল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial